২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিয়াসউদ্দীন কাদের চৌধুরীর মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত গিয়াসউদ্দীন কাদের চৌধুরীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। ঋণ খেলাপ করার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা আশরাফ শামীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত গিয়াসউদ্দীন কাদের চৌধুরীর মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। ঋণ খেলাপ করার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা আশরাফ শামীম। বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের সময় পার হয়ে যাওয়ার পর খেলাপি ঋণ সংক্রান্ত আদালতের স্থগিতাদেশ হাতে পাওয়ায় এবং হাইকোর্টের আদেশের সত্যায়িত কপি না আসায় তার মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে বলে তিনি জানান। নিয়মানুযায়ী কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হলে আগামীকাল শুক্রবার থেকে তিন দিনের মধ্যে ঢাকার নির্বাচন কমিশন কার্যালয়ে আপিল করতে পারবেন তিনি। মনোনয়ন বাতিল হওয়ার বিষয়ে গিয়াস কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি নির্ধারিত সময়েই নির্বাচন কমিশনে আপিল করবেন এবং খেলাপি ঋণ সংক্রান্ত হাইকোর্টের স্থগিতাদেশের সত্যায়িত কপি সেখানে দাখিল করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/টিএইচ/এমএসবি/১৯২২ ঘ.