২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামবাগে আগুনে পুড়ে গেছে ৩০ টি ঘর

রাজধানীর পূর্ব ইসলামবাগে এক অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০টি ঘর পুড়ে গেছে। টিন দিয়ে তৈরি ঘরগুলোর বেশ ক'টিতে জুতা স্যান্ডেল বানানো হতো বলে জানিয়েছে দমকল বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 09:52 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর পূর্ব ইসলামবাগে এক অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০টি ঘর পুড়ে গেছে। টিন দিয়ে তৈরি ঘরগুলোর বেশ ক'টিতে জুতা স্যান্ডেল বানানো হতো বলে জানিয়েছে দমকল বাহিনী। সকাল সাড়ে ৯ টায় সংঘটিত অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরগুলোর কয়েকটি দোতলা, আবার কয়েকটি তিন তলা। ১৫/৩ পূর্ব ইসলামবাগের এক বাড়িয়ালা রাজিয়া সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বাড়ির তিন তলায় থাকেন। প্রথমে নিচে ধোঁয়া দেখতে পান। পরে আগুনের শিখা দেখে শিশু দুই সন্তানকে নিয়ে নিচে নেমে আসেন। সঙ্গে শুধু টেলিভিশনটি আনতে পেরেছেন। নিরাপদ দুরত্বে দাঁড়িয়ে চোখের সামনে তার ঘর পুড়তে দেখা ছাড়া তার কোনো উপায় ছিল না। দমকল বাহিনীর উপপরিচালক (অপারেশন) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কারখানা গুলোতে যে ধরনের চুলা ব্যবহার করা হয় তা ঝুঁকিপূর্ণ। এসব চুলা থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি বলে দাবি করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএনএ/১৩৪৫ ঘ.