২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ছেড়েছেন ম্যাককেইন

যুক্তরাষ্ট্রের সিনেটর জন ম্যাককেইন বুধবার সকাল নয়টায় ঢাকা ত্যাগ করেছেন। আঞ্চলিক সফরের অংশ হিসেবেই মঙ্গলবার রাতে রাতে ঢাকায় পৌঁছান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2008, 06:13 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের সিনেটর জন ম্যাককেইন বুধবার সকাল নয়টায় ঢাকা ত্যাগ করেছেন। আঞ্চলিক সফরের অংশ হিসেবেই মঙ্গলবার রাতে রাতে ঢাকায় পৌঁছান তিনি। মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে ম্যাককেইন দিল্লি থেকে একটি চার্টার্ড বিমানে ঢাকা অবতরণ করেন বলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তারা জানান। তাদের স্বাগত জানাতে জিয়া বিমানবন্দরে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী। ম্যাককেইনের সঙ্গে সিনেটর জোসেফ লিব্যারম্যান ও সিনেটর লিন্ডসে গ্রাহামও রয়েছেন। এ ঝটিকা সফরে তারা বাংলাদেশে মাত্র ১১ ঘণ্টা ছিলেন। রোববার ঢাকায় আমেরিকান সেন্টারের এক বিবৃতিতে বলা হয়, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন ম্যাককেইন ও তার সঙ্গীরা। বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে তারা আলোচনা করেন। জন ম্যাককেইন অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে ১৯৮৬ সালে রিপাবলিকান দলের সিনেটর হিসেবে নির্বাচিত হন এবং ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন। সিনেটর জোসেফ লিবারম্যান যুক্তরাষ্ট্রের সিনেটে ১৯৮৮ সাল থেকে কানেটিকাটের প্রতিনিধিত্ব করছেন এবং ২০০০ সালে ডেমোক্র্যাট দলের পক্ষে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সিনেটর লিন্ডসে গ্রাহাম যুক্তরাষ্ট্রের সিনেটে ২০০২ সালে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রতিনিধিত্ব করেন। তারা তিনজনই সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির সদস্য এবং ম্যাককেইন কমিটির 'র‌্যাঙ্কিং মেম্বার' । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এফএফ/জিএনএ/১২০৭ ঘ.