ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারন্যাশনাল প্রেস ইন্সটিটিউটের (আইপিআই) একটি প্রতিনিধি দল সোমবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন।
আইপিআই পরিচালক ডেভিড ডজের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল বিকেল ৪টায় সুধা সদনে আসেন।
বৈঠক শেষে ডজ সাংবাদিকদের বলেন, "নির্বাচনে প্রচার মাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া এর স্বাধীনতা বিষয়ে রাজনৈতিক দলগুলো কি ভাবছে তাও আলোচনায় উঠে আসে।"
আইপিআই প্রতিনিধি দলে ছিলেন সংস্থার মহাসচিব ওয়াসি আসলাম আলী, আইপিআই নেপালের জাতীয় কমিটির চেয়ারম্যান পদ্ম সিং ও আইপিআই বাংলাদেশের প্রতিনিধি মঞ্জুরুল আহসান বুলবুল।
বৈঠকে শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম ও শেখ হাসিনার উপ-তথ্য সচিব মাহবুবুল হক শাকিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/এসকে/১৯০০ঘ.
bdnews24