২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুশো হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড

রাজধানীর সেনা-চিকিৎসক দম্পতির ছেলে এইচএম আরিফুর রহমান রুশোকে হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সাত জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2008, 10:40 AM

Updated : 26 Aug 2022, 02:44 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সেনা-চিকিৎসক দম্পতির ছেলে এইচএম আরিফুর রহমান রুশোকে হত্যার দায়ে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সাত জনকে। ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মো. নুরুল হুদা রোববার এ দণ্ডাদেশ দেন। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কাজী আব্দুল আল মামুন ওরফে বাবু এবং সিদ্দিকুর রহমান সিদ্দিককে। যাবজ্জীবন দণ্ডিতরা হল- রাজু মিয়া ওরফে দুখু, জামাল খান, মোহাম্মদ আলী, সাইফুল ইসলাম সহিদ, লিটন মিয়া, আবুল হোসেন দীপু এবং জাকির সরদার। এর মধ্যে মৃত্যুদণ্ড হওয়া সিদ্দিকুর এবং যাবজ্জীবন কারাদণ্ড হওয়া দীপু ও জাকির সরদার পলাতক। অপর আসামিরা রায়ের সময় আদালতে ছিলেন। দণ্ডিতরা সবাই ছিনতাইকারী। আদালতের রায়ে নিহত রুশোর বাবা লেফটেন্যান্ট কর্নেল ডা. শফিকুল আলম সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আদালতে উপস্থিত ছিলেন। তবে রুশোর মা লেফটেন্যান্ট কর্নেল ডা. আম্বুরী বেগম আদালতে উপস্থিত ছিলেন না। গত বছরের ২৪ মে দুপুরে ধানমন্ডির সাত মসজিদ সড়কে রুশোকে হত্যা করে ছিনতাইকারীরা। ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে ক্যান্টনমেন্টের বাসায় ফেরার সময় ছিনতাইকারীদের কবলে পড়েন রুশো। তাকে গুলি করে টাকা ছিনিয়ে নেওয়া হয়। রুশোকে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওইদিনই তিনি মারা যান। ধানমন্ডি থানায় দায়ের করা এ মামলায় চলতি বছরের ১৯ ফেব্র"য়ারি র‌্যাব এর পুলিশ পরিদর্শক খান মো. হাসান মোস্তাফা ৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা আসামিদের সবাইকে পেশাদার ছিনতাইকারী হিসাবে উল্লেখ করেন। মামলায় রাষ্ট্রপক্ষে ৪০ জন এবং আসামিপক্ষকে ৩ জনের সাফাই সাক্ষ্য নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৬৩৯ ঘ.