ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি থানার শনির আখড়া এলাকায় বুধবার ভোরে র্যাবের 'এনকাউন্টারে' দুই জন নিহত হয়েছে।
নিহতরা হলেন- রোজেন (৩৫) ও বিদ্যুৎ। তারা দুজনই সন্ত্রাসী বলে পুলিশ দাবি করেছে।
যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) শাহিন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনির আখড়া আন্ডারপাস ব্রিজের ভেতরে সন্ত্রাসীদের বৈঠকের খবর পেয়ে র্যাব-১০ এর একটি দল সেখানে অভিযান চালায়।"
"ওই সময় সন্ত্রাসীরা র্যাবকে লক্ষ করে গুলি ছুড়লে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে রোজেন ও বিদ্যুতের লাশ পাওয়া যায়।"
ঘটনাস্থল থেকে দুটি রিভলবারও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
শাহিন উদ্দিন জানান, রোজেনের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ নানা অভিযযোগে ১৫টি মামলা রয়েছে। বিদ্যুত তার অন্যতম সহযোগী।
স
bdnews24