নরসিংদী, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে শুক্রবার রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম রাজিব (২০)।
রাত ৯টার দিকে জেলা শহরের পূর্ব দত্তপাড়া মহল্লার বালুর মাঠে ওই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।
মাদক বিক্রি নিয়ে সংঘাতের জের ধরে রাজিবকে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।
নিহতের বাবা হাবিবুর রহমান পাঁচ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ওসি জসিম বলেন, "রাজিবের বিরুদ্ধে দুটি মাদক মামলা রয়েছে। মাদক বিক্রি নিয়ে সংঘাতের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।"
হত্যাকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৫ ঘ.
bdnews24