২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৭শে নভেম্বর মার্কিন দূতাবাসের অফিসগুলো বন্ধ থাকবে

কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস (থ্যাংকসগিভিং ডে) উপলক্ষে আগামী ২৭শে নভেম্বর, বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও এর অন্তর্ভূক্ত বিভিন্ন অফিস বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, ২৫শে নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস (থ্যাংকসগিভিং ডে) উপলক্ষে আগামী ২৭শে নভেম্বর, বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস ও এর অন্তর্ভূক্ত বিভিন্ন অফিস বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বন্ধ থাকা দপ্তরগুলো হচ্ছে কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার। কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস উত্তর আমেরিকায় একটি ঐতিহ্যবাহী জাতীয় ছুটির দিন। যুক্তরাষ্ট্রে নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবার এবং কানাডাতে অক্টোবরের দ্বিতীয় সোমবার এটি পালিত হয়। ভালো ফলনের জন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য কয়েকশ' বছর আগে প্রথম দিককার অভিবাসীরা এটি চালু করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/২২০৫ঘ.