২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনঃতফসিল ঘোষণায় আমরা কোনো পক্ষ নই: আশরাফ

আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দেখে মহাজোট এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2008, 02:05 PM

Updated : 26 Aug 2022, 02:42 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণার ব্যাপারে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত দেখে মহাজোট এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে। শনিবার সন্ধ্যায় ইসির সঙ্গে বৈঠকের পরপরই সৈয়দ আশরাফ একথা বলেন। আওয়ামী লীগের এ মুখপাত্র বলেন, "নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণায় আমরা কোনো পক্ষ নই। সরকার, নির্বাচন কমিশন ও চারদলীয় জোট এ তিন পক্ষই এ নিয়ে কথা বলছে।" এদিকে এ আলোচনা শেষে আশরাফুলের এ তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পরই প্রধান নির্বাচন কমিশনার ২৭ থেকে ২৯ তারিখের মধ্যে সংসদ নির্বাচন হবে বলে জানান। সিইসি বলেন, রোববার নতুন তফসিল ঘোষণা করা হবে। সৈয়দ আশরাফ তত্ত্বাবধায়ক সরকার এবং এর মুখপাত্র হিসেবে পরিচিত বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের তীব্র নিন্দা করেন। তিনি তাদের বিরুদ্ধে নির্বাচনের সম্ভাব্য নতুন তারিখ নিয়ে দুই প্রধান জোটের সঙ্গে সা