২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন সামনে রেখে সারাদেশে অভিযান চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সারাদেশে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। শুক্রবার বাংলাদেশ পুলিশের উইমেন্স নেটওয়ার্ক এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সারাদেশে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন। শুক্রবার বাংলাদেশ পুলিশের উইমেন্স নেটওয়ার্ক এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "মন্ত্রণালয় থেকে আগেই অস্ত্র জমা দেওয়ার নির্দেশনা ছিল। সে অনুযায়ী সারাদেশে পুলিশের মাধ্যমে কাজটি করা হচ্ছে।" পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ অনুষ্ঠানে বলেন, "পুলিশের গোয়েন্দা সংস্থার মাধ্যমে যে তথ্য পাওয়া যাচ্ছে, সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হচ্ছে। সন্ত্রাসীদের তালিকা সবসময়ই হালনাগাদ করা হচ্ছে; অভিযানও চলছে।" তিনি বলেন, "সন্ত্রাসীদের পার পাওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ ঢাক-ঢোল পিটিয়ে অভিযান চালাতে চাচ্ছে না। আর সে সুযোগও নেই।" স্পর্শকাতর নির্বাচনী এলাকাগুলোর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ সম্পর্কে নূর মোহাম্মদ বলেন, "কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় জোরদার অভিযান চলছে।" চরমপন্থী সংগঠনগুলোর ব্যাপারে তিনি বলেন, "পুলিশের কাছে তথ্য রয়েছে, চরমপন্থীরা এখন খুব শক্তিশালী নয়।" ইসলামী জঙ্গি সংগঠন জেএমবি সম্পর্কে মহাপরিদর্শক বলেন, "এরা তো আর একদিনে গড়ে ওঠেনি। তবে এরা এখন কিছু করার মতো যথেষ্ট সংগঠিত নয় বলেই মনে হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২১২২ ঘ.