২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার কাউন্সিলের নির্বাচনে ভোট গ্রহণ শেষ

আইনজীবীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। তিন বা চার দিন পর ফল ঘোষণা করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2008, 12:44 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--আইনজীবীদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। তিন বা চার দিন পর ফল ঘোষণা করা হবে। বৃহস্পতিবার সকাল ১০ থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সারাদেশে ৭৭ টি কেন্দ্রে আইনজীবীরা এ নির্বাচনে ভোট দেন। মোট ভোটারের সংখ্যা ছিল ২৯ হাজার ৭ শ' ২৪ জন। বার কাউন্সিলের সচিব তসলিমউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারাদেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোন ভোট কেন্দ্র থেকে কোন গণ্ডগোলের অভিযোগ আসেনি।" তিনি বলেন, "বিকাল পাঁচটার পর থেকে ভোট গণনা শুরু হয়ে গেছে। বিভিন্ন ভোট কেন্দ্র থেকে ফল বার কাউন্সিলে আসবে। এরপর চুড়ান্ত ফল ঘোষণা করা হবে। এই প্রক্রিয়ায় তিন চার দিন সময় লাগবে।" এ নির্বাচনে আইনজীবীরা তাদের ১৪ জন প্রতিনিধি নির্বাচিত করবেন। এদের মধ্যে সাধারণ ও গ্র"প আসনে ৭ জন করে প্রতিনিধি নির্বাচিত হবেন। তাদের মধ্য থেকে পরে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হবে। নির্বাচিত প্রতিনিধিরা তিন বছর দায়িত্ব পালন করবেন। অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনটি প্যানেল এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্যানেল তিনটি হলো, আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ও আইনজীবী ঐক্য প্যানেল। ব্যারিস্টার শফিক আহমেদের নেতৃত্বে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ আসনের অন্য প্রার্থীরা হলেন আবদুল বাসেত মজুমদার, সৈয়দ রেজাউর রহমান, পি সি গুহ, জেড আই খান পান্না, মো. কামরুল ইসলাম ও এম ইনায়েতুর রহিম। এই প্যানেল থেকে গ্র"প আসনে ঢাকার প্রার্থী মোহাম্মদ ইস্রাফিল, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল ও ফরিদপুরের প্রার্থী এ এইচ এম খালেকুজ্জামান, বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালীর এ এম আনোয়ারুল কবির, বৃহত্তর সিলেট ও কুমিল্লার মো. মিসবাহ উদ্দিন সিরাজ, বৃহত্তর খুলনা, পটুয়াখালী ও বরিশালের এম এ হাকিম হাওলাদার, বৃহত্তর রাজশাহী, যশোহর ও কুষ্টিয়ার মো. ইয়াহিয়া এবং বৃহত্তর বগুড়া, রংপুর ও দিনাজপুরের মো. আল মাহমুদ। এ বি এম নুরুল ইসলামের নেতৃত্বে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সাধারণ আসনের অন্য প্রার্থীরা হলেন, মো. হেলালউদ্দিন মোল্লা, আমাতুন নুর বেগম পান্না, মো. শাহজাদা, মোহাম্মদ আশরাফ উজ জামান, শাহ ইলিয়াস রতন ও শিহাব উদ্দিন মাহমুদ। এই প্যানেল থেকে গ্র"প আসনে ঢাকার প্রার্থী খান ফরহাদ উদ্দিন আহমেদ, বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল ও ফরিদপুরের প্রার্থী মো. নজরুল ইসলাম, বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালীর সৈয়দ সালাহউদ্দিন আহমেদ, বৃহত্তর সিলেট ও কুমিল্লার মো. কাইমুল হক, বৃহত্তর খুলনা, পটুয়াখালী ও বরিশালের আবদুল মালেক, বৃহত্তর রাজশাহী, যশোহর ও কুষ্টিয়ার মো. মনিরুজ্জামান এবং বৃহত্তর বগুড়া, রংপুর ও দিনাজপুরের বদরুল ইসলাম। আইনজীবী ঐক্য প্যানেল কেবল সাধারণ আসনে যে ৬ প্রার্থী দিয়েছে তারা হলেন, ড. বেলাল হোসেন জয়, কে এম জাবির, নিত্য গোপাল দেবনাথ, শেখ আখতার উল ইসলাম, মো. আওছার আলম চৌধুরী ও মোহাম্মদ নুরুল আমিন। চার বছর পর এ বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হল। ২০০৪ সালের মে মাসে সর্বশেষ বার কাউন্সিলের নির্বাচন হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮৩৯ঘ.