২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচয়পত্র তৈরির কৃতিত্বের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেল সশস্ত্রবাহিনী

আইডি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল কংগ্রেস- এর 'আইডি আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০০৮' লাভ করেছে বাংলাদেশ সশস্ত্রবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইডি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল কংগ্রেস- এর 'আইডি আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০০৮' লাভ করেছে বাংলাদেশ সশস্ত্রবাহিনী। স্বল্প সময়ে আট কোটির বেশি ভোটারের ছবিযুক্ত পরিচয়পত্র তৈরির কাজ সম্পন্ন করায় সশস্ত্র বাহিনীকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক সচিব ও জাতীয় ভোটার আইডি প্রকল্পের প্রধান মেজর জেনারেল শফিকুল ইসলাম মঙ্গলবার ইতালির মিলানে এ সম্মাননা গ্রহণ করেন। অত্যাধুনিক আইডি কার্ড তৈরি, তথ্য সংগ্রহের পদ্ধতি, বর্ডার সিকিউরিটি ও ইমিগ্রেশন ব্যবস্থায় ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আইডি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল কংগ্রেস প্রতিবছর 'আইডি পিপল অ্যাওয়ার্ড' প্রদান করে থাকে। এরই একটি ক্যাটাগরি 'আইডি আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০০৮'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১৯২৩ঘ.