ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সারাদেশে পুলিশ বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সব পুলিশকে নিজ নিজ ইউনিটে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ বুধবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারা দেশে পুলিশ বাহিনীকে সতর্ক করে দেওয়া হয়েছে।"
বুধবারই এ নির্দেশ জারি করা হয়েছে।
তিনি বলেন, "পরিস্থিতির কারণেই সাধারণত আমরা এ ধরনের নির্দেশনা দিয়ে থাকি। এটি আমাদের নিয়মিত নির্দেশনা।"
বুধবার কি কারণে সতর্কতা জারি করা হলো এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি কোনও জবাব দেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআরএফ/জিএনএ/১৭৫০ ঘ.
bdnews24