২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বাহিনীর বার্ষিক গোলাবর্ষণ মহড়া অনুষ্ঠিত

টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে মঙ্গলবার বিমান বাহিনীর বার্ষিক গোলাবর্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2008, 01:40 PM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে মঙ্গলবার বিমান বাহিনীর বার্ষিক গোলাবর্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। 'ফায়ার পাওয়ার ২০০৮' শীর্ষক এ মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, মহড়ায় বিমান বাহিনীর বিভিন্ন জঙ্গী বিমান, পরিবহন বিমান ও হেলিকপ্টার অংশ নেয়। মহড়ায় আকাশ থেকে ভূমিতে লক্ষ্যবস্তুর ওপর গোলাবর্ষণ, বোমা ও রকেট নিক্ষেপ করেন বিমান সেনারা। একটি দৃষ্টিনন্দন অ্যারোবেটিকস এর মাধ্যমে মহড়া শেষ হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী, বিভিন্ন দেশের কূটনীতিক, সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌ বাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামসহ বিভিন্ন উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসকে/১৯৩৩ঘ.