২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোষাক কারখানায় সংঘর্ষ

সাভারের হেমায়েতপুরে একটি তৈরী পোষাক কারখানায় সোমবার মালিক পক্ষ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2008, 07:04 AM

Updated : 26 Aug 2022, 02:40 PM

সাভার (ঢাকা), নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের হেমায়েতপুরে একটি তৈরী পোষাক কারখানায় সোমবার মালিক পক্ষ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে। অবনী নিটওয়্যার নামে একটি কারখানায় সকাল ৯টার দিকে ওই সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি ঘটনাস্থল ঘুরে এসে জানান, খাবারের মান নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের লোকজনের হাতাহাতি ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে শ্রমিকরা কারাখানা সংলগ্ন ঢাকা-আরিচা সড়কে নেমে আসে। শ্রমিকরা হেমায়েতপুর বাসস্ট্যান্ডে কয়েকটি গাড়িও ভাংচুর করে। তবে খবর পেয়ে পুলিশ এসে শ্রমিকদের হটিয়ে দেয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩০৫ ঘ.