২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার মওলানা ভাসানীর ৩২তম মৃত্যুবার্ষিকী

আগামীকাল সোমবার নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩২তম মৃত্যুবার্ষিকী। মজলুম বা নিপীড়িত গণমানুষের রাজনীতি করার জন্য 'মজলুম জননেতা ' হিসেবে পরিচিত এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি হাতে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীকাল সোমবার নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩২তম মৃত্যুবার্ষিকী। মজলুম বা নিপীড়িত গণমানুষের রাজনীতি করার জন্য 'মজলুম জননেতা ' হিসেবে পরিচিত এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি হাতে নিয়েছে। আজীবন দরিদ্র ও খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের রাজনীতিতে নিবেদিত ভাসানী ১৯৭৬ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইল শহরের প্রবেশমুখ থেকে সন্তোষে অবস্থিত মাজার পর্যন্ত তোরণ নির্মাণ করা হয়েছে। মজলুম এই নেতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপি, তার এক সময়ের দল বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং পরিবারের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বাণী দিয়েছেন। কর্মসূচি বিএনপি: দলটির দুইদিনের কর্মসূচির মধ্যে রয়েছে সোমবার সকাল ৭টায় বিএনপি কার্যালয় থেকে টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা, সাড়ে ১০টায় নেতার মাজারে পুস্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত, ১১টায় আলোচনা সভা এবং মঙ্গলবার ১৮ নভেম্বর বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা। কল্যাণ পার্টি: সাড়ে তিনটায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে 'মওলানা ভাসানী: আজকের বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভা'। এছাড়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতা লীগ, ওয়ার্কার্স পার্টিও কর্মসূচি পালন করবে। রোববার বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে। এতে দলটির চেয়ারম্যান শফিকুল গণি স্বপন, কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রধান কাদের সিদ্দিকী প্রমুখ বক্তব্য দেন। সভা বক্তারা ভাসানীকে একজন দূরদর্শী রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/২১২১ঘ.