২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াইম্যাক্স লাইসেন্স নিচ্ছে না ব্র্যাক বিডিমেইল নেটওয়ার্ক

ওয়াইম্যাক্সের লাইসেন্স নিচ্ছে না ব্র্যাক বিডিমেইল নেটওয়ার্ক। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে তারা চিঠি দিয়ে জানিয়েছে, লাইসেন্সের জন্য প্রয়োজনীয় টাকা তারা জমা দিচ্ছে না। বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্র্যাক বিডিমেইল প্রয়োজনীয় টাকা জমা দেয়নি। তারা চিঠি দিয়ে এটি জানিয়ে দিয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 04:50 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়াইম্যাক্সের লাইসেন্স নিচ্ছে না ব্র্যাক বিডিমেইল নেটওয়ার্ক। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে তারা চিঠি দিয়ে জানিয়েছে, লাইসেন্সের জন্য প্রয়োজনীয় টাকা তারা জমা দিচ্ছে না। বিটিআরসির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মনজুরুল আলম শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্র্যাক বিডিমেইল প্রয়োজনীয় টাকা জমা দেয়নি। তারা চিঠি দিয়ে এটি জানিয়ে দিয়েছে।" চেয়ারম্যান জানান, নিয়ম অনুসারে এখন নিলামে ৪র্থ স্থানে থাকা প্রতিষ্ঠানকে লাইসেন্সের জন্য ডাকা হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে রোববার। এর আগে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে বিটিআরসি টাকা জমা দেওয়ার সময়সীমা ১৫ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করে। লাইসেন্সের জন্য প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে বিটিআরসি মোট ২১৫ কোটি টাকা নেবে। প্রাথমিকভাবে ৫০ ভাগ অর্থ জমা দিতে হবে। ৯০ দিনের মধ্যে বাকি টাকা পরিশোধ করতে হবে। গত সেপ্টেম্বরে বাংলা লায়ন কমিউনিকেশন্স, ব্র্যাক বিডিমেইল নেটওয়ার্ক লিমিটেড ও অগেয়ার ওয়্যারলেস উন্মুক্ত নিলামের মাধ্যমে ওয়াইম্যাক্সের লাইসেন্স জিতে নেয়। ওই নিলামে চতুর্থ স্থানে থাকা কোম্পানিটি হলো 'ভিটেল বাংলা'। ভিটেল বাংলা কনসোর্টিয়ামের সদস্য আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিটিআরসি যদি আমাদের লাইসেন্স নেওয়ার জন্য ডাকে, তাহলে আমরা প্রয়োজনীয় টাকা দিয়ে লাইসেন্স নেব।" এছাড়া বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডও (বিটিসিএল) ওয়াইম্যাক্সের লাইসেন্স নেবে। লাইসেন্সপ্রাপ্ত তিন প্রতিষ্ঠান দুই দশমিক তিন এবং দুই দশমিক পাঁচ গিগাহার্টজ স্পেকট্রামের ওয়াইম্যাক্স সংযোগ পরিচালনার অনুমতি পাবে। ওয়াইম্যাক্স হচ্ছে 'ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস' এর সংক্ষিপ্তরূপ। এটি একটি অত্যাধুনিক টেলিযোগাযোগ প্রযুক্তি, যার মূল উদ্দেশ্য বিভিন্ন তারহীন মাধ্যমে তথ্য আদানপ্রদান করা। শর্ত অনুসারে লাইসেন্স পাওয়ার পর প্রথম বছরে প্রতিটি কোম্পানিকে কমপক্ষে ৯০টি বেজ স্টেশন বসাতে হবে। তিন বছরের মধ্যে সারাদেশে নিজেদের ওয়াইম্যাক্স নেটওয়ার্কের স