২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের আদেশ ছাড়া অফিস করবেন না ট্রুথ কমিশনের সদস্যরা

সুপ্রিম কোর্টর পরবর্তী সিদ্ধান্ত ছাড়া অফিস করবেন না সত্য ও জবাবদিহিতা কমিশনের (ট্রুথ কমিশন) চেয়ারম্যান ও দুই সদস্য। কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিশনের ব্যাপারে হাইকোর্টের একটি রায় হয়েছে। সুপ্রিম কোর্টের পরবর্তী সিদ্ধান্ত ছাড়া আমি এবং কমিশনের অন্য দুই সদস্য অফিস করব না। কমিশনের শুনানিও স্থগিত থাকবে। তবে অন্য কর্মীরা অফিস করবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2008, 02:58 PM

Updated : 26 Aug 2022, 02:40 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টর পরবর্তী সিদ্ধান্ত ছাড়া অফিস করবেন না সত্য ও জবাবদিহিতা কমিশনের (ট্রুথ কমিশন) চেয়ারম্যান ও দুই সদস্য। কমিশনের চেয়ারম্যান বিচারপতি হাবিবুর রহমান খান শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিশনের ব্যাপারে হাইকোর্টের একটি রায় হয়েছে। সুপ্রিম কোর্টের পরবর্তী সিদ্ধান্ত ছাড়া আমি এবং কমিশনের অন্য দুই সদস্য অফিস করব না। কমিশনের শুনানিও স্থগিত থাকবে। তবে অন্য কর্মীরা অফিস করবেন।" হাইকের্টের বিচারপতি মীর হাসমত আলী ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চ গত বৃহস্পতিবার স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশকে সংবিধান পরিপন্থী ও অবৈধ ঘোষণা করেন। এ ঘোষণার ফলে অধ্যাদেশটির মাধ্যমে গঠিত ট্রুথ কমিশনের কার্যক্রমও অবৈধ হয়ে যাচ্ছে। চেয়ারম্যান বলেন, "অল্প সময়ের মধ্যে কমিশনের কাজ অনেক দূর এগিয়ে নেওয়া হয়েছে। এখন সুপ্রিম কোর্টের পরবর্তী সিদ্ধান্তের ওপরই এসব কাজের ভবিষ্যত নির্ভর করছে।" বৃহস্পতিবার হাইকোর্টের ওই রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে। রাষ্ট্রপতি গত ৮ জুন স্বপ্রণোদিত তথ্য প্রকাশ অধ্যাদেশ জারি করেন। ওই অধ্যাদেশের আওতায় গত ৩ জুলাই বিচারপতি হাবিবুর রহমান খানকে চেয়ারম্যান করে পাঁচ মাস মেয়াদী 'সত্য ও জবাবদিহিতা কমিশন' গঠন করা হয়। দুর্নীতির দায়ে ২ বছরের কম মেয়াদে সাজাপ্রাপ্তদের বিশেষ শর্তে ক্ষমা করার লক্ষ্যে গঠিত এ কমিশন 'ট্রুথ কমিশন' নামেই পরিচিতি পায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২১০০ ঘ.