২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক কারখানায় আগুন

সাভারের জামগড়ায় শুক্রবার রাতে গ্রিন লাইফ ফ্যাশনস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুন লেগে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। দমকলের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 05:24 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের জামগড়ায় শুক্রবার রাতে গ্রিন লাইফ ফ্যাশনস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুন লেগে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। দমকলের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার প্রত্যদর্শী ওই কারখানার শ্রমিক পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত পৌনে ১০টার দিকে চার তলা কারখানা ভবনের চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর তা দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) দমকলের চেষ্টায় রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মী তোফাজ্জল হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। অবশ্য পারভেজ বলেছেন, আগুন লেগেছে জলন্ত সিগারেট থেকে। তিনি জানান, আগুন লাগার আধঘণ্টা আগে কারখানা ছুটি হয়ে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আশুলিয়া থানার উপ পরিদর্শক মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাপড়ের কারখানা হওয়ায় আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে যায়। গ্রিন লাইফ ফ্যাশনস লিমিটেডের মালিক এম সাইমন বলছেন, আগুনে তার কারখানার প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩২০ ঘ.