চাঁপাইনবাবগঞ্জ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের শিবগঞ্জ উপজেলায় বুধবার রাতে ট্রাক দুর্ঘটনায় ১০ জন মারা গেছেন।
এরা হলেন- ধোবরা গ্রামের চিকু (৫৫), সেতাউরের ছেলে ইসমাইল (৩৫), আজাহারের ছেলে লতিফ (৩৫), পাঁচুর ছেলে শহীবুর (১৭), ইয়াসিনের ছেলে খায়রুল (৩০), মহসিনের ছেলে রাজ্জাক (৩২), উনুর ছেলে মাসুদ (১৯), টুহু বিশ্বাসের ছেলে বইদুর বিশ্বাস (৪৫), গুধার ছেলে টহর (১৮) এবং আব্দুস সাত্তারের ছেলে ইসলাম (১৯)।
গুরুতর আহত অবস্থায় করিম নামের এক ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত পৌনে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলায় ধোবরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ডালিম বোঝাই ট্রাকটি উল্টে রাস্তার পাশের একটি মুদি দোকানে ঢুকে গেলে ঘটনাস্থলেই ১০জন মারা যান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২০০ ঘ.
bdnews24