২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে বড়লেখা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতার দাবিতে মঙ্গলবার সকালে বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। স্মারকলিপি দিয়েছেন কেন্দ্রের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

মৌলভীবাজার, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা বেতন-ভাতার দাবিতে মঙ্গলবার সকালে বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেছেন। স্মারকলিপি দিয়েছেন কেন্দ্রের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তাকে। পরে দুপুর ১২টার দিকে তারা বিভিন্ন বিভাগের তালা খুলে দেন। ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিগেন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বড়লেখা স্বাস্থ্য কেন্দ্রের একজন চিকিৎসকসহ মোট ৭৭জন কর্মকর্তা-কর্মচারী সেপ্টেম্বর মাস থেকে সরকারি বেতনভাতা পাচ্ছেন না।" এদের মধ্যে রয়েছেন- একজন চিকিৎসক, পাঁচজন সেবিকা, ছয়জন চিকিৎসা সহকারী, আটজন চিকিৎসা প্রযুক্তিবিদ, ১৫ জন চতুর্থ শ্রেণীর কর্মচারি এবং স্বাস্থ্য বিভাগের অধীন বিভিন্ন ইউনিয়নের চারজন চিকিৎসা সহকারী, চারজন স্বাস্থ্য পরিদর্শক ও ৩৪ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক। গত ৪ আগস্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহমদ বজলুল ইসলামের মৃত্যুর পর আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দিগেন্দ্র দেবনাথকে স্বাস্থ্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তাকে বেতন-ভাতার বিলে স্বাক্ষর করার ক্ষমতা না দেওয়ায় কর্মকর্তা কর্মচারিদের বেতন-ভাতা আটকে গেছে। ডা. দিগেন্দ্র দেবনাথ বলেন, 'স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেতন-ভাতার বিলে সই দেওয়ার ক্ষমতা দেওয়া সংক্রান্ত চিঠি না পাওয়ায় আমি কিছুই করতে পারছি না'। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. দিলীপ কুমার রায় বলেন, "বড়লেখা স্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি পালনের বিষয়টি শুনেছি। বেতনভাতা বঞ্চিত কর্মকর্তা কর্মচারীদের ভোগান্তির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৪ ঘ.