২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তা বন্ধ করে জামায়াতের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

খনি মামলার আসামি জামায়াত নেতাদের মুক্তির দাবিতে আন্দোলনরত দলীয় কর্মীদের সঙ্গে মঙ্গলবার বিকালে বায়তুল মোকাররম মসজিদের সামনে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় পুলিশসহ প্রায় ১৫জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2008, 12:47 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

ঢাকা, ১১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--খনি মামলার আসামি জামায়াত নেতাদের মুক্তির দাবিতে আন্দোলনরত দলীয় কর্মীদের সঙ্গে মঙ্গলবার বিকালে বায়তুল মোকাররম মসজিদের সামনে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় পুলিশসহ প্রায় ১৫জন আহত হয়েছে। আসরের নামাজের পর জামায়াত শিবিরের নেতা কর্মীরা বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সিঁড়ির কাছে জমায়েত হয়। তারা নিজামী-মুজাহিদের মুক্তির দাবিতে সরকারবিরোধী বিভিন্ন প্রকার শ্লোগান দেয়। এক পর্যায়ে তারা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। যানচলাচলে বাধা সৃষ্টি না করার জন্য পুলিশ অনুরোধ করলে তারা বিক্ষুদ্ধ হয়ে উঠে এবং পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এসময় মসজিদের ভেতর থেকে একটি গ্র"প পুলিশের ওপর ইটপাটকেল মারলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। প্রায় ২৫ মিনি ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এসময় পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ কমিশনার একেএম নাহিদুল ইসলামসহ পুলিশের তিন সদস্য এবং জামায়াত শিবিরের ১০/১২জন কর্মী আহত হয়। উপকমিশনার একেএম নাহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাস্তা দখল করে বিক্ষোভ শুরু করলে পুলিশ জামায়াত-শিবির নেতাকর্মীদের তাদের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করে। কিন্তু তারা রাস্তা ছাড়তে অস্বীকার করে। তাদের এই অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশেপাশের রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তিনি জানান, এই অবস্থার কারণে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশের উপর হামলা চালায়। তবে পরে জামাতের কয়েকজন নেতার সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক হয় এবং জামাত শিবির কর্মীরা এলাকা ছেড়ে চলে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/১৮৩৩ঘ.