২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের ১১ নেতা-কর্মী জেলহাজতে

হামলা ও ভাঙচুরের মামলায় চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের ১১ নেতা-কর্মীকে সোমবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে। চাঁদপুরের বিচার বিভাগীয় হাকিম আমিরুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 03:19 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

চাঁদপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হামলা ও ভাঙচুরের মামলায় চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের ১১ নেতা-কর্মীকে সোমবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে। চাঁদপুরের বিচার বিভাগীয় হাকিম আমিরুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। যাদের জেলহাজতে পাঠানো হয়েছে তারা হলেন- জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল মুন্না, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন সুমন, যুগ্ম আহ্বায়ক আবু তাহের রিযাজ, বাহাউদ্দিন নয়ন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফরিদ পাটওয়ারী, মানিক পাটওয়ারী, মুন্না, খোকন, টিটু, সুমন ও খুকু। ২০০৬ সালের ২২ জুলাই রাতে চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনের একাংশের নেতাকর্মীরা শহরের স্টেডিয়াম রোড এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ সভাপতি ড. মুহাম্মদ শামসুল হক ভূঁইয়ার বাসাং হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় নূর মোহাম্মদ নামের একজন যুবলীগ নেতা চাঁদপুর সদর মডেল থানায় স্বেচ্ছাসেবক লীগের এ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেন। আসামিরা এর আগে জামিন পেলেও আদালতে হাজিরা না দেওয়ায় তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়। সোমবার জামিন নিতে গেলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.