২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পাটের গুদামে আগুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত কালীনগর বাজারে রোববার সন্ধ্যায় আগুনে তিনটি পাটের গুদামসহ ১৬টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 05:49 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ফরিদপুর, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত কালীনগর বাজারে রোববার সন্ধ্যায় আগুনে তিনটি পাটের গুদামসহ ১৬টি দোকান পুড়ে গেছে। দমকলের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নরেশ কর্মকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ৭টার দিকে আগুন লাগে। দমকলের চারটি ইউনিট রাত সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, তিনটি পাটের গুদাম ছাড়াও মুদি, চাল, মনোহারী দোকান ও একটি হোটেল পুড়ে গেছে। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, "ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক কোটি টাকা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩৫৫ ঘ.