২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়ায় চারজন নিহত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2008, 11:11 AM

Updated : 26 Aug 2022, 02:38 PM

ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাটিয়াচড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রোববার ভোরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচজন। দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড মোড়ে বাস চাপায় মারা গেছেন এক পথচারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের টাঙ্গাইল প্রতিনিধি জানান, দুর্ঘটনায় মারা গেছেন- ট্রাক চালক দিনাজপুরের বিহারীপাড়ার নাদিম (৩৮), আলু ব্যবসায়ী বগুড়া সদরের দাড়িয়াফুলপুর গ্রামের আকসার আলীর ছেলে মোস্তফা (৪০) ও ট্রাক চালকের সহকারী জয়পুরহাটের তেলাবদুর গ্রামের রাজ্জাকের ছেলে রমজান আলী (৩৮)। আহতদের চারজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বগুড়া থেকে আলু নিয়ে ঢাকায় যাওয়ার পথে সাটিয়াচড়ায় একটি ট্রাককে (ঢাকা মেট্রো ট-১৪-০০৮৩) বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান নাদিম ও মোস্তফা। মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তির পর মারা যান রমজান আলী। ওসি জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, নিহত পথচারীর নাম হাবিবুর রহমান (৩০)। তিনি সরাইলের আখিতারা গ্রামের জায়েদুর রহমানের ছেলে। বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বায়েজিদ জানান, রোববার দুপুরে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা-মেট্রো-১১-১১৩২) চাপায় পিষ্ট হয়ে হাবিব ঘটনাস্থলেই মারা যান। পুলিশ বাসটি আটক করেছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭০৪ ঘ.