২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে নির্বাচন কার্যালয় ঘেরাও করে পিপিবি'র বিক্ষোভ

উপজেলা কার্যালয়ের বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করে পিপলস পার্টি অব বাংলাদেশের (পিপিবি) নেতাকর্মীরা বুধবার কিশোরগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 02:37 PM

কিশোরগঞ্জ, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা কার্যালয়ের বিষয়ে নির্বাচন কমিশনের প্রতিবেদন প্রত্যাখ্যান করে পিপলস পার্টি অব বাংলাদেশের (পিপিবি) নেতাকর্মীরা বুধবার কিশোরগঞ্জ জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে। জেলার ইটনা, অষ্টগ্রাম, নিকলী ও কুলিয়ারচর উপজেলায় কমিশনের অনুসন্ধান দল পিপিবি'র কার্যালয় খুঁজে না পেয়ে এ বিষয়ে প্রতিবেদন দেয়। এর প্রতিবাদ জানিয়ে সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত পিপিবি'র বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচিতে প্রায় দু'শ নেতাকর্মী অংশ নেন। তারা দাবি করেন, প্রতিটি উপজেলায় পিপিবি'র কার্যালয় আছে। দলের জেলা সাধারণ সম্পাদক মো. আজাদ রহমান বিপ্লব বলেন, "চারটি উপজেলাতেই অফিস থাকার পরও সঠিক তদন্ত না করে প্রতিবেদন পাঠানো হয়েছে। এ ঘটনা নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে।" এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন জানান, ইটনা, অষ্টগ্রাম, নিকলী ও কুলিয়ারচর উপজেলায় পিপিবি'র জানানো ঠিকানায় কোনো কার্যালয় পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২০০৫ ঘ.