২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াশলি-ওয়ান, ইয়াশলি-টু ও সুইট বেবি-টু মেলামাইনদুষ্ট

চীনে তৈরি তিন ব্র্যান্ডের গুঁড়ো দুধে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেলামাইনের মাত্রাতিরিক্ত উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এগুলো হলো- ইয়াশলি-ওয়ান, ইয়াশলি-টু এবং সুইট বেবি-টু। (বিস্তারিত আসছে)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2008, 08:12 AM

Updated : 26 Aug 2022, 02:37 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনে তৈরি তিন ব্র্যান্ডের গুঁড়ো দুধে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেলামাইনের মাত্রাতিরিক্ত উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এগুলো হলো- ইয়াশলি-ওয়ান, ইয়াশলি-টু এবং সুইট বেবি-টু। বিদেশে পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে খাদ্য ও স্বাস্থ্য উপদেষ্টা এএমএম শওকত আলী সোমবার সাংবাদিকদের জানিয়েছেন। ব্যাংককে খাদ্য ও কৃষি বিষয়ক জাতিসংঘ সংস্থা এফএও'র তিনটি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়। রোববারই এর প্রতিবেদন দেশে আসে। এফএও'র পরীক্ষায় বাংলাদেশ থেকে পাঠানো অপর পাঁচ ব্রান্ডের গুঁড়োদুধে মেলামাইনের অস্তিত্ব পাওয়া যায়নি। এর আগে বাংলাদেশে পরীক্ষায় মেলামাইনের উপস্থিতি ধরা পড়ায় আটটি ব্যান্ডের গুঁড়ো দুধ বিক্রি নিষিদ্ধ করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/জিএনএ/১৪১৪ ঘ.