ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- এ বছরের শীত মওসুমে সাগরে তেল গ্যাস অনুসন্ধানের প্রক্রিয়া শুরু করতে পারছে না বাংলাদেশ।
রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে সাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য কারিগরি মূল্যায়নে মনোনীত দু'টি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের প্রস্তাব আরও পরীক্ষা-নিরীক্ষা করে আবার উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমদের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি আরও পরীক্ষা নিরীক্ষা করার জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে।
নাম না প্রকাশের শর্তে জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সিদ্ধান্তের কারণে আসন্ন শীতে কাজ শুরু করা যাবে না। সাধারণত শীত মওসুমে সাগরে অনুসন্ধান কাজ পরিচালনা করা হয়। এতে করে বাংলাদেশ প্রতিবেশী দেশের তুলনায় আরও পিছিয়ে পড়ল।
কর্মকর্তাটি বলেন, দৃশ্যত শেষ সময়ে এ সরকার নীতিগত সিদ্ধান্তটি নিতে চায়নি বলেই প্রস্তাবটি ফেরত পাঠানো হয়েছে।
বাংলাদেশে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য এটি ছিল তৃতীয় দফা দরপত্র। তবে শুধু সাগরে অনুসন্ধানের জন্য এটিই প্রথম দরপত্র। যোগ্যতা যাচাই-বাছাইয়ে দুটি প্রতিষ্ঠান- যুক্তরাষ্ট্রের কনোকো ফিলিপস ও টাল্লো বাংলাদেশ লিমিটেড এ কাজ পাওয়ার জন্য মনোনীত হয়েছে।
অনুমোদিত উৎপাদন-বণ্টন চুক্তি অনুসারে, তেল-গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান দুটি পেট্রোবাংলার অনুমোদন সাপেক্ষে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) হিসাবে গ্যাস রপ্তানি করতে পারবে। এছাড়া 'অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করে' তেল রপ্তানি করতে পারবে।
এর আগে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে প্রস্তাবটি তোলা হলে কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছিল। প্রধান উপদেষ্টা নিজে এ মন্ত্রণালয়ে দায়িত্বে থাকায় অনুমোদনের জন্য গত মাসের শেষ দিকে প্রস্তাবটি তার কাছে পাঠানো হয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যোগ্যতা যাচাইয়ের পর কনোকো ফিলিপস ও টাল্লোকে সাগরে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মনোনীত করা হয়। উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে পেট্রোবাংলা প্রতিষ্ঠান দুটিকে উৎপাদন-বণ্টন চুক্তি স্বাক্ষরের জন্য আমন্ত্রণ জানাবে।
কনোকো ফিলিপস গভীর সাগরে আটটি ব্লক (১০, ১১, ১২, ১৫, ১৬, ১৭, ২০ ও ২১ নম্বর) এবং টাল্লো ৫ নম্বর ব্লকে অনুসন্ধানের জন্য মনোনীত হয়েছে।
কনোকো ফিলিপস ও টাল্লো বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়ার স্যানটোস ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্র ও চীনের লংউডস রিসোর্স লিমিটেড, কোরিয়া ইন্টারন্যাশনাল অয়েল করপোরেশন, চীনের সিনোক ও যুক্তরাজ্যের কমট্রেক সার্ভিস লিমিটেড দরপত্রে অংশ নেয়।
মডেল পিএসসি অনুযায়ী, অগভীর সাগরের ব্লকে অনুসন্ধানের জন্য মনোনীত প্রতিষ্ঠান দুটির সঙ্গে চার বছরের এবং গভীর সাগরের ব্ল
bdnews24