বগুড়া, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরসহ জেলার বিভিন্ন স্থানে রেক্টিফাইড স্পিরিট পান করে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিনদিনে ১৬ জন মারা গেল। (আরও তথসহ)
শনিবার বিকেল থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত বগুড়া শহর, ধুনট, শাজাহানপুর, সারিয়াকান্দি, আদমদিঘী ও শেরপুর উপজেলায় ১১ জন মারা যায়। এর আগে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ধুনট ও শাজাহানপুর উপজেলায় মারা গেছে পাঁচজন।
শাজাহানপুর উপজেলায় অসুস্থ আরও তিনজন চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনায় মাদক বিক্রেতা সন্দেহে শাজাহানপুর উপজেলা থেকে পাপিয়া ও তার স্বামী মোকসেদকসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সাইফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "এখানে মারা যাওয়া দুজনের ময়না তদন্তের প্রাথমিক প্রতিবেদনে রেক্টিফাইড
bdnews24