২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় সালাউদ্দিন কাদেরের জামিন

কর ফাঁকির মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিএনপির এই নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ রোববার জামিন আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2008, 06:54 AM

Updated : 26 Aug 2022, 02:36 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে তিন মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিএনপির এই নেতার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ রোববার জামিন আদেশ দেন। আদালত ওই মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থহিত করেছে। পাশাপাশি মামলাটি কেন বাতিল করা হবে না- তার কারণ দর্শাতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। সালাউদ্দিন কাদের রোববার সকালেই হাইকোর্টে হাজির হয়ে জামিনের আবেদন জানান। তার পক্ষে শুনানিতে ব্যারিস্টার রফিক উল হক বলেন, "মামলাটি দায়েরের আগে এনবিআর বোর্ড অনুমোদন দেয়নি। এমনকি আইন অনুযায়ী তাকে নোটিশও দেওয়া হয়নি।" তিনি আরো বলেন, "সালাউদ্দিন কাদের চৌধুরীকে গত বছরের ২ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয়েছিল। গত ২৯ আগস্ট তার বিরুদ্ধে দায়ের করা সব মামলায় জামিন পেয়ে কারামুক্ত হন তিনি। এরপর তিনি যখন নির্বাচনী প্রস্তুতি নিচ্ছিলেন তখনই এ হয়রানিমূলক মামলাটি দায়ের করা হয়।" আদালতে সালাউদ্দিন কাদেরের জামিন আবেদনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ মাহতাব। সাবেক সাংসদ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে গত ২৬ অক্টোবর এনবিআর ঢাকা মহানগর জজ আদালতে মামলাটি দায়ের করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এফএফ/এমআই/১২৪৫ ঘ.