২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা রেখে 'সিলেকশন' ষড়যন্ত্রে সরকার: খালেদা

নির্বাচনের আগেই জরুরি অবস্থা পূর্ণাঙ্গ প্রত্যাহার দাবি করেছেন খালেদা জিয়া। তার অভিযোগ, জরুরি অবস্থা বহাল রেখে 'ইলেকশনের নামে সিলেকশন' করার ষড়যন্ত্র হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 02:35 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---নির্বাচনের আগেই জরুরি অবস্থা পূর্ণাঙ্গ প্রত্যাহার দাবি করেছেন খালেদা জিয়া। তার অভিযোগ, জরুরি অবস্থা বহাল রেখে 'ইলেকশনের নামে সিলেকশন' করার ষড়যন্ত্র হচ্ছে। শনিবার জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শ্রমিকদলের সভাপতি ও বিএনপি'র যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খানের নেতৃত্বে সিনিয়র নেতারা খালেদার সঙ্গে কথা বলেন। শ্রমিক নেতারা নেত্রীর কাছে গত এক বছরে দলের ওপর 'নিপীড়ন-নির্যাতনের' নানাচিত্র তুলে ধরেন। খালেদা জিয়া বলেন, ''নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। অথচ সরকার এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি। জরুরি অবস্থা বহাল রয়েছে। এরকম আইন থাকলে মানুষ নির্বিঘে