২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামুন আবার রিমান্ডে

তারেক রহমানের বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে গুলশান থানা পুলিশ শনিবার বিকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (সাবেক পিজি হাসপাতাল) প্রিজন সেল থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 01:33 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তারেক রহমানের বন্ধু বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে গুলশান থানা পুলিশ শনিবার বিকালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (সাবেক পিজি হাসপাতাল) প্রিজন সেল থেকে তিন দিনের রিমান্ডে নিয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দূল হক জানান, বিকাল সাড়ে চারটার দিকে একটি প্রতারনার মামলার আসামী হিসাবে মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তিনি জানান, জাপান বাংলাদেশ গ্র"পের চেয়ারম্যান সেলিম প্রধান গত বছর ৩১ মে গুলশান থানায় মামুনসহ তিন জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। ৮ কোটি ৪০ লাখ ৬২ হাজার টাকা প্রতারণামূলকভাবে আত্মসাতের অভিযোগের করা এই মামলায় গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম রাশেদ কবির মামুনের উপস্থিতিতেই তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় বলা হয়, মামুন তার ওয়ান স্পিনিং মিলস লিমিডেটের শেয়ার বাদী সেলিম প্রধানকে দেওয়ার জন্য তাকে গ্যারান্টর করে ১ কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নেন এবং ৭৬ লাখ টাকা নগদ গ্রহণ করেন। কিন্তু কথা অনুযায়ী শেয়ার না দেওয়ায় এ মামলা দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলেন, কাওসার হাসান বাপ্পি ও রাজিব সিরাজ। মামুনকে গত বছর ৬ জুন এ মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/জিএনএ/১৯২৭ ঘ.