২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মামুনূর রশীদ মামুন (২২)। বাড়ি রাঙামাটি জেলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2008, 10:17 AM

Updated : 26 Aug 2022, 02:35 PM

চট্টগ্রাম, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম মামুনূর রশীদ মামুন (২২)। বাড়ি রাঙামাটি জেলায়। শুক্রবার রাতে নগরীর বায়েজীদ থানার অক্সিজেন মোড়ে একটি বাড়ির ছাদ থেকে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। ধর্ষণের শিকার শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন। বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক ফেরিওয়ালার শিশুকন্যাকে ভুলিয়ে একটি ভবনের ছাদে নিয়ে ধর্ষণের অভিযোগে মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।" মামুন ও ওই শিশুর পরিবার একই ভবনে ভাড়া থাকত বলে পুলিশ জানায়। ওসি শামসুল জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। শিশুটিকে রাতেই চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমআই/১৬১২ ঘ.