খুূলনা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- খুলনা শহরের বড় বাজারে একটি পুরনো দোতলা ভবন ধসে বৃহস্পতিবার দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ছয় জন।
নিহতরা হলেন- চাল ব্যবসায়ী নাসির উদ্দীন খোকন (৪২) ও কাপড়ের দোকানের কর্মচারী সুব্রত (৩০)।
খুলনা সদর থানার উপ পরিদর্শক আমিরুল ইসলাম জানান, রাত ৯টার দিকে বড়বাজারের ওয়েস্ট নেকট রোডের পুরাতন দোতলা ভবনটি হঠাৎ বিকট শব্দে ধসে পড়ে। এতে ভবনের নিচতলার দোকান কর্মচারী, শ্রমিক ও ক্রেতাসহ ৮ জন আহত হন।
আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১১টার দিকে খোকন ও সুব্রত মারা যান।
আহত হালিম (৩৫), খোকন (৩৫), বৃষ্টি (২৫), আবদুর রব সরকার (৪৫), মনির (৩০) ও আলিম (৪২) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উপ পরিদর্শক আমিরুল জানান, ভবনটি আসলে পুরিত্যাক্ত সরকারি সম্পত্তি। এর নিচতলায় কয়েকটি দোকান ঘর ও উপরের তলা ফাঁকা ছিল। সিটি করপোরেশন বেশ কয়েক বছর আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩৫৫ ঘ.
bdnews24