২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথ সাহার বিরুদ্ধে দুদকের মামলা

সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে নড়াইল-১ আসনের (কালিয়া-সদরের একাংশ) বিএনপিদলীয় সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথ সাহার বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2008, 02:51 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

নড়াইল, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে নড়াইল-১ আসনের (কালিয়া-সদরের একাংশ) বিএনপিদলীয় সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথ সাহার বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশন-দুদকের কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন মৃধা নড়াইলের কালিয়া থানায় মামলাটি (নম্বর-১২) করেন। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মামলার হওয়ার খবর নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথ সাহা নয় লাখ ৪৯ হাজার ৫৩৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ২০ লাখ ৯২ হাজার ১৩৯ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।" পুলিশ তাকে গ্রেপ্তারে তৎপর রয়েছে বলে ওসি জানান। ধীরেন্দ্রনাথ সাহা ১৯৯৬ সালে আওয়ামী লীগ এবং ২০০১ সালে বিএনপি থেকে সংসদ সদস্য র্নির্বাচিত হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৬ ঘ.