ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শহীদুল্লাহ হত্যা মামলার রায়ে বুধবার পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।
এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ টাকা না দিলে তাদের আরও এক বছর করে সাজা পেতে করতে হবে।
মামলাটির তদন্তে ত্র"টি এবং অভিযোগপত্রে মূল আসামিকে অব্যাহতি দেওয়ায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক হারুন-অর-রশীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য মহা পুলিশ পরিদর্শককে নির্দেশ দিয়েছে আদালত।
দ্রুত বিচার আদালতের বিচারক মো. ইসরাইল হোসেন বুধবার এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- আব্দুল মালেক ওরফে মিন্টু, মো. লিটন ওরফে সাগর, সহিদ ওরফে শাওন, জহিরুল ইসলাম জহির ও মোজাম্মেল হক লিটন। এদের মধ্যে শেষ দু'জন পলাতক রয়েছেন।
পূর্ব শ্র"তার জের ধরে দণ্ডাদেশপ্রাপ্তরা ২০০৩ সালের ২২ নভেম্বর রাতে ব্যবসায়ী শহীদল্লাহকে রাজধানীর পল্লবীতে তার বাসা থেকে ডেকে পাশের আরেকটির বাসায় নিয়ে হত্যা করে। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ২২ জন সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন শাহীন আহম্মেদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/জেকে/২৩০০ ঘ.
bdnews24