২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের মামলায় দিনাজপুরে ইউপি চেয়ারম্যান কারাগারে

কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম কাদির রয়েলকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 02:35 PM

দিনাজপুর, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম কাদির রয়েলকে কারাগারে পাঠিয়েছে আদালত। রয়েলকে মঙ্গলবার রাতে যৌথবাহিনী গ্রেপ্তার করে পুলিশে দেয়। তার বিরুদ্ধে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম বাদি হয়ে বিরল থানায় একটি মামলা করেন। বুধবার তাকে আদালতে হাজির করা হলে দিনাজপুরের মুখ্য হাকিম রেজাউল করিম রয়েলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, রয়েল একশ দিনের কর্মসৃজন প্রকল্পের আওতায় নিয়োগ করা শ্রমিকদের ৮২ হাজার টাকা আত্মসাত করলে শ্রমিকরা বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দিনাজপুর সেনাক্যাম্পে অভিযোগ করে। ঘটনার সত্যতা পেয়ে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১৯০০ ঘ.