২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় মধ্যাঞ্চলে, ভোলায় দুই জনের মৃত্যু

ঘূর্ণিঝড়ে ভোলায় দুই জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে চরফ্যাশন উপজেলায় ঘর চাপা পড়ে তাদের মৃত্যু হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ঘূর্ণিঝড় 'রেশমি' সোমবার সকালে পাথরঘাটা হয়ে স্থলভাগে উঠে এসেছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2008, 06:37 AM

Updated : 26 Aug 2022, 02:34 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে ভোলায় দুই জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে চরফ্যাশন উপজেলায় ঘর চাপা পড়ে তাদের মৃত্যু হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ঘূর্ণিঝড় 'রেশমি' সোমবার সকালে পাথরঘাটা হয়ে স্থলভাগে উঠে এসেছে। এটি এখন স্থল নিম্নচাপ হয়ে দেশের মধ্যাঞ্চলে অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি বৃষ্টি ঝরিয়ে ক্রমে দুর্বল হয়ে পড়বে। তবে উপকূলজুড়ে ঝড়ো হাওয়া বইছে। বৃষ্টি হচ্ছে সারাদেশে। আবহাওয়া অধিদপ্তর মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সঙ্কেতের পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকেও ৬ নম্বর বিপদ সঙ্কেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে সারাদেশেই রোববার থেকে বৃষ্টিপাত হচ্ছে। রাতভর বৃষ্টির পর সোমবার সকালে রাজধানীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে। ঝড়ের কারণে উপকূলীয় এলাকায় ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে গেছে কয়েক হাজার কাঁচা ঘর। নদী ও সাগরে মাছ ধরতে যাওয়া অনেক জেলে নিখোঁজ রয়েছে। দেশের অভ্যন্তরীণ রুটগুলোতে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে চট্টগ্রাম বন্দরে কার্যক্রম সকাল থেকে পুনরায় শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে রাজধানীর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এ টেস্টের আগের দুই দিনের খেলা পরিত্যক্ত হয়। সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়, "উপকূল অতিক্রমরত ঘূর্ণিঝড় রেশমি উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে বরগুনার পাথরঘাটা হয়ে সকাল ৯টায় উপকূল অতিক্রম করেছে।" "এটি বর্তমানে স্থল নিম্নচাপ হয়ে ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, ঢাকা এবং সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে ক্রমে দুর্বল হয়ে পড়বে।" ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো হাওয়া বইছে এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে বলে আবহাওয়া অধিদপ্তর জানায়। ঘূর্ণিঝড়ের প্র্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, চাঁদপুর, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর জেলা এবং উপকূলীয় দ্বীপ ও চরগুলো স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ভোলা প্রতিনিধি জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাত হলেও সকাল ১০টার পর থেকে বৃষ্টির পরিমাণ কমেছে। এছাড়া রোববার রাতের প্রচণ্ড দমকা হাওয়ায় অসংখ্য গাছপালাও উপড়ে গেছে। চরফ্যাশন উপজেলার ঢালচর এলাকায় রোববার রাতে ঝড়ে ঘরচাপা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মৃতরা হলেন- রুনা (৯) ও হাজেরা (৫৮)। বিষয়টি নিয়ে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। পটুয়াখালী প্রতিনিধি জানান, জেলায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে, সঙ্গে দমকা হাওয়াও বইছে। অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে পটুয়াখালী নৌবন্দর কর্তৃপক্ষ। ঝড়ে সাগর কূলের দুই উপজেলায় সাড়ে ৬ হাজার কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিখোঁজ রয়েছেন ১১ জন জেলে। কুয়াকাটা থেকে মোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, সাগর উত্তাল রয়েছে। এ কারণে সৈকত সংলগ্ন দোকানগুলো সরিয়ে নেওয়া হয়েছে। ৪ থেকে ৫ ফুট উঁচু জোয়ারে প্লাবিত হচ্ছে সৈকত এলাকা। চারকাজল এলাকার বাসিন্দা আহসান আজিম জানান, অবিরাম বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়ে যাওয়ায় অনেকে ভীত হয়ে সাইক্লোন সেল্টারে আশ্রয় নেয়। গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঝড়ে উপজেলায় সাড়ে ৩ হাজার কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। চর কারফারমার গ্রামের দুই জেলে নিখোঁজ হয়েছে। এছাড়া ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে।" কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রনজিৎ কুমার জানান, ঝড়ে ওই উপজেলায় ৩ হাজার কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। লালুয়া, ধুলাসার ও লতাচাপলী ইউনিয়নে ২৫টি গ্রাম জোয়ারে প্লাবিত হয়েছে। সাগরে মাছ ধরতে যাওয়া কলাপাড়ার নয় জন জেলে নিখোঁজ রয়েছে বলে ইউএনও জানান। জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ বলেন, "রেডক্রিসেন্ট ও ইউপি চেয়ারম্যানসহ স্বেচ্ছাসেবকরা কাজ শুরু করেছে। কলাপাড়া ও গলাচিপা উপজেলায় দুটি কন্ট্রোল রুম বসানো হয়েছে।" পটুয়াখালী নৌবন্দর কর্মকর্তা মো. শহিদুল্লাহ মিয়া জানান, শনিবার সকাল থেকেই বন্দর থেকে সব ধরনের নৌচলাচল বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ অবস্থা চলবে। বরিশাল প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড়ের আঘাতে বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে। তবে সোমবার দুপুর পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সাধিত হয়েছে। তবে সর্বোশেষ খবরে কোন হতহতের ঘটনা জানা যায়নি। ভোররাত থেকে উপকূলীয় বিভিন্ন এলাকায় ৩ থেকে ৪ ফুট উঁচু জলোচ্ছ্বাস হয় বলে স্থানীয়রা জানায়। গলাচিপার চালতাবুনিয়া ইউনিয়নে রোববার রাতেই ৩ হাজার লোক স্থানীয় সাইক্লোন সেল্টারে আশ্রয় নেয়। বরিশালের জেলা প্রশাসক মুশফিক আহম্মেদ শামীম জানান, অবস্থা পর্যবেক্ষণে সোমবার সকালে প্রশাসনিক কর্মকর্তারা জরুরি বৈঠক করেছেন। আবহাওয়া পরিবর্তন না হওয়া পর্যন্ত বরিশাল থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। উপকূলীয় চার উপজেলার সম্ভাব্য ক্ষতিগ্রস্তদের জন্য ২০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি স