২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে দুদকের বৈঠক

প্রশাসনিক দুর্নীতির বিভিন্ন ঘটনা ও এসব দুর্নীতির কারণ চিহ্নিত করতে রোববার ভূমি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2008, 01:27 PM

Updated : 26 Aug 2022, 02:31 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনিক দুর্নীতির বিভিন্ন ঘটনা ও এসব দুর্নীতির কারণ চিহ্নিত করতে রোববার ভূমি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যেসব দুর্নীতি এখনই বন্ধ করা সম্ভব সেগুলো বন্ধের পদক্ষেপ নিতে কমিশনের পক্ষ থেকে কর্মকর্তাদের অনুরোধ জানানো হলে কর্মকর্তারা এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। ভূমি মন্ত্রণালয়ের সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান খানের সঙ্গে এ বৈঠকে কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী এবং দুই কমিশনার আবুল হাসান মনজুর মান্নান ও হাবিবুর রহমান অংশ নেন। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মনিরুল ইসলাম এবং ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান আশরাফুল মকবুলসহ মন্ত্রণালয় ও সংস্থা দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন । সভা শেষে হাসান মশহুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, "এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। প্রশাসনিক দুর্নীতিগুলো চিহ্নিত করা ছাড়া প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধ করা সম্ভব নয়। আর এ কারণে প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাদেরও এ প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।" বৈঠকে দুর্নীতির কারণ ও মন্ত্রণালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে কমিশন চেয়ারম্যান বলেন, "ভবিষ্যতে কমিশনে এ বিষয়ে আরও আলোচনা হবে এবং সেখানেই করণীয় নির্ধারণ করা হবে।" তিনি বলেন, "দীর্ঘদিনের পুরনো আইন ও বিধির কারণেই দুর্নীতির সুযোগ সৃষ্টি হচ্ছে। এগুলোর সংস্কার প্রয়োজন।" ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোতে কী কী দুর্নীতি হচ্ছে এবং কারা এর সঙ্গে জড়িত- তা চিহ্নিত করা হয়েছে কি না জানতে চাইলে হাসান মশহুদ বলেন, "ব্যক্তি বিশেষের দুর্নীতি নয়, আমরা মন্ত্রণালয় এবং সংস্থাগুলোর দুর্নীতি খতিয়ে দেখছি। সমস্যগুলোও চিহ্নিত করার চেষ্টা করছি।" তিনি জানান, প্রাথমিকভাবে সীমিতভাবে এ ব্যাপারে কাজ শুরু করেছে কমিশন। প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে এ প্রক্রিয়া চালানো হবে। বৈঠকে কর্মকর্তারা ভূমি ট্রাইব্যুনাল গঠনের একটি প্রস্তাব দিয়েছেন। এ প্রস্তাবের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে বলে সাংবাদিকদের জানান হাসান মশহুদ চৌধুরী। আবু মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, "বৈঠকে ভূমি ব্যবস্থাপনার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। যেসব ক্ষেত্রে সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে।" প্রশাসনিক দুর্নীতি বন্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম এবং এগুলোর কারণ খুঁজে বেরে করতে স