ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট, নড়াইল ও যশোরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। (আরও তথ্যসহ)
সিলেটে নিহত বাদশা আলম (২২) ও আনোয়ার (২৪) দু'জনই ট্রাকের হেলপার। অন্যদিকে, নড়াইলে নিহত ফিরোজ বিশ্বাস (২৩) ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং যশোরে নিহত রাহেলা বেগম একজন গৃহবধূ।
সিলেট প্রতিনিধি জানান, ওসমানী বিমানবন্দর সড়কের ধোপাগুল ও ঢাকা-সিলেট মহাড়সকের বেগমপুর এলাকায় শনিবার ভোরে দু'টি দুর্ঘটনায় দু'জন নিহত হয়েছেন।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক রশিদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিমানবন্দর সড়কের সাহেব বাজারের ধোপাগুল এলাকায় ভোর সাড়ে ৪টার দিকে ট্রাক চাপায় মারা যান ওই ট্রাকেরই সাহায্যকারী বাদশা আলম (২২)।
দুর্ঘটনার সময় বাদশা ট্রাকের সামনে ঘুমিয়ে ছিলেন। চালক অসাবধানতাবশত ট্রাকটি তার ওপর দিয়ে চালিয়ে দেন।
বাদশা আলমের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গাফলা গ্রামে।
পুলিশ ট্রাকসহ চালক মনির আলীকে আটক করেছে। মনির একই গ্রামের আছির আলীর ছেলে। এ ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়েছে।
সিলেট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর থানা এলাকার বেগমপুরে একটি দাঁড়ানো ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের সাহায্যকারী আনোয়ার (২৪) ঘটনাস্থলে মারা যান।
আনায়ার এ সময় বিকল হয়ে যাওয়া ট্রাকটির পেছনে দাঁড়ানো ছিলেন।
আনোয়ার বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিমাইপাড়া গ্রামের বশির মোল্লার ছেলে। দুর্ঘটনাকবলিত ট্রাক দু'টি জব্দ করা হয়েছে। চালক দু'জন পলাতক।
নড়াইল প্রতিনিধি জানান, ফিরোজ শুক্রবার রাতে যশোর থেকে মটর সাইকেলে নিজ বাড়ি নড়াইলের তুলারামপুর ফিরছিল। নড়াইল-যশোর সড়কের করিমপুরে একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপালে নিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে শনিবার ভোররাতে তার মৃত্যু হয়।
ফিরোজ বিশ্বাস সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
যশোর প্রতিনিধি জানান, যশোর-ঝিনাইদহ সড়কের চূড়ামনকাটিতে শনিবার বেলা ১টার দিকে ট্রাকচাপায় রাহেলা বেগম নামে এক গৃহবধূ নিহত হন।
রাহেলা যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের মকছেদ আলীর স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাতমাইলে আত
bdnews24