২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট বছরেও শেষ হয়নি বড়ইতলা স্মৃতিসৌধের নির্মাণ কাজ

আট বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জের বড়ইতলা স্মৃতিসৌধের নির্মাণ কাজ। ১৯৭১ সালের ১৩ অক্টোবর বড়ইতলা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার শিকার হন ৩৬৫ জন। আহত হন আরও দেড় শতাধিক ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2008, 11:03 AM

Updated : 26 Aug 2022, 02:30 PM

কিশোরগঞ্জ, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আট বছরেও শেষ হয়নি কিশোরগঞ্জের বড়ইতলা স্মৃতিসৌধের নির্মাণ কাজ। ১৯৭১ সালের ১৩ অক্টোবর বড়ইতলা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার শিকার হন ৩৬৫ জন। আহত হন আরও দেড় শতাধিক ব্যক্তি। মুক্তিযুদ্ধে এ শহীদদের স্মরণীয় করে রাখতে ২০০০ সালে হত্যাযজ্ঞের স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। জেলা পরিষদের উদ্যোগে ৬৬৭ বর্গফুট এলাকা জুড়ে ২৫ ফুট উচ্চতা বিশিষ্ট এ স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় ওই বছরই। এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। নকশা প্রণয়ন করেন সজল বসাক। কিন্তু নির্মাণ কাজ মাঝপথে থেমে যাওয়ায় স্মৃতিসৌধটি এখনও অসম্পূর্ণ রয়ে গেছে। মূল সৌধের পাশে দু'টি সুউচ্চ স্তম্ভে শহীদদের নাম ফলক লাগানোর কথা থাকলেও তা এখন পর্যন্ত হয়নি। এমনকি তাদের নাম সংগ্রহ করে এখন পর্যন্ত কোনো তালিকাই প্রস্তুত হয়নি বলে অভিযোগ রয়েছে। স্মৃতিসৌধের অসম্পূর্ণ কাজ এবং শহীদদের তালিকা তৈরি সম্পন্ন না হওয়ায় বিষয়টিকে শহীদদের প্রতি অবমাননাকর বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাদের স্বজনেরা। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেশের বাইরে থাকায় এ ব্যাপারে তার মতামত জানা যায়নি। তবে জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শহিদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অর্থাভাবে স্মৃতিসৌধের কাজটি সময়মত শেষ করা যায়নি। স