ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাক ব্যবসায়ী আব্দুস সালাম বাবু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে মুন্সিগঞ্জ থেকে রমজান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে একটি রিভলবার উদ্ধার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ বলছে, এই রিভলবার দিয়েই গত ১৫ সেপ্টেম্বর সকালে পুরানা পল্টন এলাকায় বাবুকে হত্যা করা হয়। তিনি তৈরি পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়ক গ্র"পের পরিচালক ছিলেন।
এ হত্যার ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে।
গোয়েন্দা পুলিশের উপ কমিশনার এ কে এম আওলাদ হোসেন রোববার সাংবাদিকদের বলেন, "হত্যার ঘটনার দুইদিন পর এর মূল পরিকল্পনাকারী শামীমকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। শামীমের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার রমজানকে মুন্সিগঞ্জের নূরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবার ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।"
বাবু হত্যার ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার অন্যরা হলো- সালাম, মিন্টু, শাখাওয়াত ও জুয়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৮০৫ ঘ.
bdnews24