২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে পরিত্যক্ত অবস্থায় ৩৩ বস্তা সার উদ্ধার

নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া ঈদগাহের পাশ থেকে বৃহস্পতিবার পরিত্যক্ত অবস্থায় ৩৩ বস্তা ভারতীয় মিউরেট অব পটাশ (এমওপি) সার উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 02:29 PM

নাটোর, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া ঈদগাহের পাশ থেকে বৃহস্পতিবার পরিত্যক্ত অবস্থায় ৩৩ বস্তা ভারতীয় মিউরেট অব পটাশ (এমওপি) সার উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বলেন, ভারত থেকে ৩৩ বস্তা এমপিও সার অবৈধভাবে এনে বাংলাদেশী সারের বস্তায় প্যাকিং করার জন্য বনবেলঘরিয়া ঈদগাহ মাঠের পাশে রাখা হয়েছিল। পুলিশ জানতে পেরে দুপুরে পরিত্যক্ত অবস্থায় ওই সারগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি জানান, বিকেল পর্যন্ত কেউ সারের মালিকানা দাবি করেননি। এ ব্যাপারে উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক তদন্ত শুরু করেছেন। তিনি জানান, স্থানীয় একজন প্রভাবশালী সার ব্যবসায়ী এই সারের মালিক বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আপাতত সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএইচবি/২০১৬ ঘ.