ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তা পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফল সোমবার প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পরীক্ষায় ৬৭৫ জন সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময়সূচি এবং অন্যান্য তথ্য দৈনিক পত্রিকার মাধ্যমে পরে জানানো হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েব সাইট www.bpsc.gov.bd তে ফলাফল পাওয়া যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এমএইচবি/২২৩২ ঘ.
bdnews24