কুষ্টিয়া, ০৪ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া এলাকায় শনিবার বিকেলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
নিহতরা হলেন- বাছেনা বেগম (৩২) ও রাজু আহমেদ (৩৬)। এদের বাড়ি ভেড়ামারা উপজেলার চণ্ডীপুর গ্রামে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুল ইসলাম জানান, ভেড়ামারা- দৌলতপুর সড়কের সাতবাড়িয়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাস (ঢাকা- জ- ৪৫১) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।
এলাকার লোকজন দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় বাছেনা বেগম ও রাজু আহমেদ মারা যান।
ওসি জানান, আহতদের মধ্যে রয়েছেন- রুহুল আমিন, খোকন, শাহনাজ বেগম, আব্দুল মান্নান, আছিয়া বেগম, রবজেল হোসেন, কেরামত ও রাবেয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.
bdnews24