ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্র্ধ্বগতির কারণে সাধারণ মানুষ ঠিকমত ঈদ করতে পারছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
বৃহস্পতিবার গুলশানের বাসায় দলীয় নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জিল্লুর বলেন, "দ্রব্যমূল্যের যে অসহনীয় অবস্থা তাতে কিছুসংখ্যক উচ্চবিত্ত ছাড়া সাধারণ মানুষ ঠিকমত ঈদ উদযাপন করতে পারছে না। আমরা যদি আগামীতে ক্ষমতায় আসি তাহলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবো।"
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "আজ ঈদের দিনে আমি দলীয় সভানেত্রী শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবি করছি। এটা কার্যকর না হওয়া পর্যন্ত এই দাবি আমি করেই যাবো।"
ঈদের পর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জিল্লুর স
bdnews24