২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় বিভাগীয় শহরে ঈদের জামাত

এক মাস সংযম পালনের পর বৃহস্পতিবার ঈদ। দেশের ছয় বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেটের প্রধান ঈদ জামাতের সময়সূচি জানতে জিপি, বাংলালিংক ও একটেল থেকে ডায়াল করুন ২৩২৪ নম্বরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2008, 12:01 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাস সংযম পালনের পর বৃহস্পতিবার ঈদ। দেশের ছয়টি বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট ও রাজশাহীতে ঈদের জামাতের সময়সূচি জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ও প্রতিনিধিরা। ঢাকা ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) উদ্যোগে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে। বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ নূরউদ্দিন মাওলানা প্রধান জামাতের ইমামতি করবেন। তবে আবহাওয়া খারাপ থাকলে তা একই সময়ে ঈদগাহের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে বলে ডিসিসি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। প্রতিবছরের মতো এবারও ডিসিসির ব্যবস্থাপনায় মহানগরীর ৯০টি ওয়ার্ডে চারটি করে মোট ৩৬০টি জামাত হবে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এবার পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সাড়ে ৮টায়, তৃতীয় জামাত সাড়ে ৯টায়, চতুর্থ জামাত সাড়ে ১০টায় এবং সর্বশেষ জামাত হবে ১১টা ১৫ মিনিটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ঈদের দু'টি জামাত হবে। প্রথম জামাত হবে সকাল ৮টায়। অন্যটি সকাল ৯টায়। এর বাইরেও সলিমুল্ল