ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেনসিডিল ও আইসপিল রাখার দায়ে দুটি মামলায় আমিন হুদা ও তার সহযোগী আহসানুল হক হাসানের বিরুদ্ধে বুধবার অভিযোগ গঠন করেছে আদালত।
ঢাকার ৪ নম্বর দ্রুতবিচার আদালতে এ অভিযোগ গঠন করা হয়। বিচারক ইসরাইল হোসেন আগামী ৫ ও ৬ ফেব্র"য়ারি এ দুটি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করছেন।
গত বছরের ২৫ অক্টোবর গুলশান থেকে আমিন হুদা ও আহসানুল হককে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা। ওই সময় আমিন হুদার বাসা ও অফিস থেকে ১৩২ বোতল ফেনসিডিল ও এক কেজি আইসপিলসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। পরে গুলশান থানায় এ দুটি মামলা দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমএআর/জেকে/২৩১৫ ঘ.
bdnews24