২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েবসাইট চালু করছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ

নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি ওয়েবসাইট উদ্বোধন করা হবে বৃহস্পতিবার। বাংলাদেশে জেলা পর্যায়ে পুলিশের জন্য এটিই হবে প্রথম স্বতন্ত্র ওয়েবসাইট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2008, 04:57 PM

Updated : 26 Aug 2022, 01:17 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ জেলা পুলিশের একটি ওয়েবসাইট উদ্বোধন করা হবে বৃহস্পতিবার। বাংলাদেশে জেলা পর্যায়ে পুলিশের জন্য এটিই হবে প্রথম স্বতন্ত্র ওয়েবসাইট। মহা পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ দুপুর সোয়া ৩টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ওয়েবসাইটের উদ্বোধন করবেন। বুধবার নারায়ণগঞ্জ পুলিশ সুপার মো. ছিবগাতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। জেলা পুলিশ সুপার মো. ছিবগাতউল্লাহ জানান, এখন থেকে ঘরে বসেই নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্মকাণ্ড যে কেউ জানতে পারবেন। তিনি বলেন, এ ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ যে কোনো স্থান থেকে পুলিশের কোনো সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও নিখোঁজ সংবাদ, অপরাধীদের তৎপরতা সম্পর্কে আগাম খবর, পলাতক অপরাধীদের গতিবিধি, অবস্থান ইত্যাদি জানানো যাবে। ওয়েবসাইটে সন্ত্রাসী, ছিনতাইকারী ও পাচারকারী চক্রের ছবিও পাঠানো যাবে। ছিবগাতউল্লাহ জানান, বিডিকম এর কারিগরি সহায়তায় এই ওয়েবসাইটটি নির্মাণ করেছেন সহকারী পুলিশ সুপার প্রকৌশলী জান্নাতুল হাসানসহ কয়েকজন তরুণ পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৫০ ঘ.