ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত ২৬ ডিসেম্বর 'দুর্গম পাহাড়ে ভ্রমণের অনুমতি মিলছে না' শিরোনামে প্রকাশিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিবেদনটির প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
মঙ্গলবার পাঠানো, আইএসপিআর পরিচালক লেফটেনেন্ট কর্নেল কাজী মো. কবিরুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়, সন্ত্রাসীদের কারণে পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকায় ভ্রমণের অনুমতি না দেওয়ার বিষয়টি ভিত্তিহীন। আসলে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় দেশি- বিদেশি পর্যটকের ভ্রমণে কোনো বাধা নেই। পার্বত্য চট্টগ্রামের যে কোনো এলাকায় পর্যটকদের ভ্রমণের জন্য নিরাপত্তা বাহিনী কোনো বাধা সৃষ্টি করছে না। দেশি-বিদেশি পর্যটকরা সহজেই বগালেক, কেওক্রাডং, তাজিনডং, নাইক্ষ্যংছড়ি, রোয়াংছড়ি, আলি কদমসহ যে কোনো দুর্গম এলাকায় নির্বিঘে
bdnews24